কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

বনভূমি সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা
সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের বন ও বনভূমি সংরক্ষণে বন বিভাগের কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিবেদিত থাকতে হবে। নিজেদের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৪১তম বিসিএস বন ক্যাডারে নতুন যোগ দেওয়া ৩৪ জন সহকারী বন সংরক্ষকের ওরিয়েন্টেশন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন,

জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা বন বিভাগের কর্মকর্তাদের সাংবিধানিক দায়িত্ব। স্মার্ট বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে। সব কর্তব্য সংবিধানের ১৮ক অনুচ্ছেদের চশমা দিয়ে দেখতে হবে। কোনো ধরনের অনিয়ম ও অন্যায় প্রশ্রয় দেবেন না। আইনগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপসচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X