কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তাজুল ইসলামের সঙ্গে চীনের মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্টার পার্ট চীনের হাউজিং অ্যান্ড আরবান-রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নি হং সহ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে এক বৈঠক করেছেন।

এসময় বৈঠকে উভয় মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের ধরনে মিল থাকায় সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করে বিনিয়োগের উপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (২৮ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েয়র জনসংযোগ কর্মকর্তা মো. হেমায়েত আকবর টিপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বাংলাদেশ ও চীনের এই দুই মন্ত্রণালয়ের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ফলে উভয় দেশই লাভবান হতে পারে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে পানি শোধনাগার প্রকল্পসহ ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী চীনের হাউজিং অ্যান্ড আরবান-রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নি হংকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। চীনের মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ ভ্রমণ করার বিষয়ে সম্মতি প্রদান করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন,কমার্শিয়াল কাউন্সিলর মো. মনসুর উদ্দীন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, মন্ত্রীর একান্ত সচিব মো. নাসির উদ্দিন।

চীনের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট এর ডাইরেক্টর জেনারেল হু জিয়ান, ডিপার্টমেন্ট অফ ভিলেজ এন্ড টাউনশিপ ডেভেলপমেন্টের ডাইরেক্টর জেনারেল নিয়ু জাংবিন, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং, এনার্জি, ইফিশিয়েন্সি এন্ড সায়েন্স এন্ড টেকনোলজি এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল মিস জাং ইয়ান, চায়না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রধান ম্যানেজার ফাং ইয়ানশুয়ি, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং, ফিন্যান্স এন্ড ফরেন অ্যাফেয়ার্স এর ডিভিশন চিফ লি জি, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং, ফিন্যান্স এন্ড ফরেন অ্যাফেয়ার্স এর প্রজেক্ট অফিসার লিউ জু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X