কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কপোতাক্ষ এক্সপ্রেসে যাত্রীদের শরবত বিতরণ 

তীব্র গরমে যাত্রীদের মাঝে কপোতাক্ষ এক্সপ্রেসে শরবত বিতরণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
তীব্র গরমে যাত্রীদের মাঝে কপোতাক্ষ এক্সপ্রেসে শরবত বিতরণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

তীব্র গরমে যাত্রীদের প্রশান্তির জন্য কপোতাক্ষ এক্সপ্রেসে শরবত বিতরণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুই শতাধিক যাত্রীকে এ সেবা দেওয়া হয়।

সোমবার (২৯ এপ্রিল) জেনারেল ম্যানেজার-পশ্চিম বাংলাদেশ রেলওয়ে ফেসবুক পাতায় এ তথ্য উল্লেখ করে স্ট্যাটাস দেওয়া হয়েছে।

রেলওয়ের পশ্চিমের জিএম অসীম কুমার তালুকদার ফেসবুকে লিখেছেন, ‘খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে হঠাৎই সিদ্ধান্ত নিলাম শরবত বিতরণ করার। মাত্র ২০০ গ্লাস শরবত বিতরণ করার পরে যাত্রীদের চাহিদা দেখে মানসিক তৃপ্তি ততটা পেলাম না। তবে যারা শরবত খেয়েছেন তাদের তৃপ্তিটা দেখার মতো। শরবতে ইসবগুলের ভুসি ও তোকমা দানা থাকায় আলাদা একটা চাহিদার সৃষ্টি হয়েছে। ট্রেনে শিশু, মহিলা ও রোগীদের অগ্রাধিকার দেওয়া হয়। এক শিশু শরবত খাওয়ার পর দৌড়ে এসে জানাল তার নানিও শরবত খাবে। কি আর করা, দেওয়া হলো। তৃষ্ণার্ত দুই মহিলা শরবত চাইতে লজ্জা পাচ্ছিলেন, তাদের শরবত দেওয়া হলে, তাদের অভিব্যক্তি ছিল দেখার মতো। শরবত খাইয়ে ফেরার সময় এক মহিলা আমাকে বললেন, ‘এই ব্যাটা তোর শরবত খেয়ে ভালোই লাগল’। কিন্তু আমি তো অতৃপ্ত, আরও খাওয়াতে পারলে ভালো হতো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১০

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১১

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১২

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৪

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৫

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৬

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৮

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৯

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

২০
X