কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১০:৫৫ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নারীর ক্ষমতায়নে সারা বিশ্বে রোল মডেল : স্পিকার

মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : সৌজন্য
মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : সৌজন্য

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে সারা বিশ্বে রোল মডেল। নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকার নিরলস কাজ করে চলেছে। বাংলাদেশের নারীরা জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন এবং দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ, নারী সংসদ সদস্য, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকায় সংসদে নারীর অংশগ্রহণ পার্শ্ববর্তী দেশগুলো থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। বাংলাদেশ গণতান্ত্রিক ও সেক্যুলার দেশ। এ দেশের নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন। তবে নারীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যেন ভুল না বোঝাতে পারে, সে লক্ষ্যে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ উভয়ই জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে উদ্যোগী।

ডানা এল. ওল্ডস বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের বেশি সংখ্যায় মনোনয়ন দেওয়ার জন্য প্রতিটি রাজনৈতিক দলের আন্তরিক হওয়া উচিত।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য মহিলা প্রার্থীদের আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। এ ধরনের আর্থিক সহযোগিতার লক্ষ্যে বেসরকারি সদস্যদের বিল আনা যেতে পারে।

এ সময় ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর আব্দুল আলীম, ডিরেক্টর লিপিকা বিশ্বাসসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X