কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথ মানুষের পরিশুদ্ধতার কথা ভাবতেন : সিমিন হোসেন

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, রবীন্দ্রনাথ বাস্তবকে বুঝতেন বলে তিনি এখনো প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ মানুষের পরিশুদ্ধতার কথা ভাবতেন, মানবতার জন্য কাজ করতেন। জমিদার পরিবারে জন্ম নিলেও জীবনের ঘাত-প্রতিঘাত থেকে শিক্ষা নিয়েছেন তিনি।

বুধবার (০৯ মে) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,

প্রতিমন্ত্রী জীবদ্দশাতেই তার তিন পুত্র-কন্যার মৃত্যু হয় এবং রবীন্দ্রনাথের ৪২ বছর বয়সে তার স্ত্রীর মৃত্যু হয়। তিনি কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ করেননি বরং তার শিক্ষা ছিল বিশ্বজনীন। তিনি যেমন বিজ্ঞানমনস্ক ছিলেন, তেমনি ছিলেন অসাম্প্রদায়িক। তার কৃষি বিষয়ে উন্নত ভাবনার জন্য নিজের পুত্রকে কৃষি বিষয়ে বিদেশ থেকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত করেন। তিনি বিশ্ব ভারতী, শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের জীবন-আচার-আচরণ হলো সংস্কৃতি। রবীন্দ্রনাথ সংস্কৃতিবান ও মানবপ্রেমী মানুষ ছিলেন। জমিদার হয়েও তিনি কখনো প্রজাদের সঙ্গে জমিদারসুলভ আচরণ করেননি বরং মানুষের দুঃখ-কষ্ট বোঝার চেষ্টা করতেন। রবীন্দ্রনাথের মানবপ্রেম ও স্বদেশ ভাবনাকে ধারণ করতে পারলে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হব।

খুলনা জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস মৃণাল হাজরা।

উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী তিন দিনব্যাপী লোকমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X