কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পুরান ঢাকায় ডিজিটাল ল্যাব চান সাঈদ খোকন

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। পুরোনো ছবি
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। পুরোনো ছবি

পুরান ঢাকায় ডিজিটাল ল্যাব স্থাপনে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি না তা জানতে চেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (০৯ মে) দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সম্পূরক প্রশ্নে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আজ আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী। তার স্মৃতির প্রতির শ্রদ্ধা জানিয়ে আমি প্রশ্ন করছি ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে। পুরান ঢাকার তরুণ-তরুণীদের জন্য ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে কি না? যদি না থাকে তাহলে এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি না?

এমন প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদ সদস্য মহোদয়কে আশ্বস্ত করতে চাই, ওনার নির্বাচনী এলাকায় আমাদের এস্টাব্লিশিং ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের আওতায় নতুন করে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ২০২৫ সালের মধ্যে সারা বাংলাদেশে আরও ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আরও পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X