কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৮:৩২ এএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের স্বল্প খরচে চিকিৎসা দেবে ভারতের মণিপাল হাসপাতাল

হোটেল আগ্রাবাদে সংবাদ সম্মেলনে মণিপাল হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
হোটেল আগ্রাবাদে সংবাদ সম্মেলনে মণিপাল হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

ভারতের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল মণিপাল হাসপাতালের সঙ্গে একীভূত হয়েছে কলকাতা ও ভূবনেশ্বরে আমরি হাসপাতালের তিনটি ইউনিটসহ মোট ৫টি হাসপাতাল।

আগামী ১৫ মে থেকে মণিপাল হাসপাতালের অধীনে হাসপাতালগুলো পরিচালিত হবে। একীভূত হওয়া হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে। সেই সেবার মানের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১১ মে) নগরীর হোটেল আগ্রাবাদে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের সেবাপ্রার্থীদের জন্য মণিপাল হাসপাতালের পক্ষ থেকে একীভূত হওয়ার বিষয়সহ এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে মণিপাল হাসপাতাল গ্রুপের চিফ ম্যানেজার (ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার এন্ড সার্ভিসেস) রাম গোপাল বর্ধন বলেন, আগামী ১৪ মে কোলকাতায় একীভূত হওয়া হাসপাতালগুলোতে মণিপাল হসপিটালস কার্যক্রম শুরু করবে। এতে করে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য যান, তাদের আর দীর্ঘ যাত্রা করে ব্যাঙ্গালোর বা দিল্লি যেতে হবে না। আমরা চিকিৎসাসেবার পাশাপাশি একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামও পরিচালনা করি। বাংলাদেশের চিকিৎসকরাও এর আওতায় অবজারভেটরি ট্রেনিং নিয়েছেন। ৭০ বছরের বেশি সময় ধরে মণিপাল হাসপাতাল অত্যন্ত সুনামের সঙ্গে সারা ভারতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দিচ্ছে।

মণিপাল হাসপাতালের কলকাতা ইউনিটের ইন্টারন্যাশনাল মার্কেটিং এক্সিকিউটিভ নির্ঝর ঘোষ বলেন, প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় আড়াই হাজার রোগী আমরি হাসপাতালে সেবা নিতে যায়। তারা যাতে সহজে সেবা পান এবং তুলনামূলক কম খরচে চিকিৎসা করাতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করব।

সংবাদ সম্মেলনে মণিপাল হাসপাতালের যশবন্তপুর ইউনিটের ডেপুটি ম্যানেজার কৃষ্ণ গোপাল বর্ধন, দিল্লী ইউনিটের ম্যানেজার আশীষ ধাওয়ান, মণিপাল হসপিটালস'ও ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার অ্যান্ড সার্ভিসেস বাংলাদেশ কনসালটেন্ট খালিদ হাসান এবং এশিয়ান টুরিজম ইন্টারন্যাশনালের সিইও মারুফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১০

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১১

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১২

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৩

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৪

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৫

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৬

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৭

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৯

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

২০
X