কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৯:১৯ এএম
আপডেট : ১২ মে ২০২৪, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

পুরোনো ছবি
পুরোনো ছবি

এপ্রিল মাসজুড়ে গরমে পুড়েছে দেশবাসী। এরপর মে মাসের শুরুতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি দেখা যায়। যার পর থেকেই দেশের কোথাও না কোথাও ঝোরো হাওয়াসহ বৃষ্টি হওয়ায় গরম কমেছে অনেকটা।

গরম আবার আসছে। দেশে চলমান বৃষ্টির ধারা অব্যাহত থাকবে আগামী ১৩ তারিখ পর্যন্ত। এরপর থেকেই বাড়বে তাপমাত্রা। যা তিন থেকে চার দিন থাকবে। তবে ভাবনার কিছু নেই ১৯ মে থেকে সারা দেশে ফের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, দিনে বৃষ্টি না হলেও রাতে হতে পারে বৃষ্টি। দেশজুড়ে এ অবস্থা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর ১৪ থেকে ১৮ মে বৃষ্টি কমে কিছুটা তাপমাত্রা বাড়বে।

তাপমাত্রা বাড়লেও তা আগের মতো অসহনীয় গরমের অনুভূতি দেবে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

ওমর ফারুক বলেন, চলতি মাসের ১৯ তারিখ থেকে আবারও দেশজুড়ে শুরু হতে পারে ভারী বৃষ্টি।

এদিকে, আজ শনিবার সকালে রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫২ কিলোমিটার।

শনিবার দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১০

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৩

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৪

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৫

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৬

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৭

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৮

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৯

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

২০
X