কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১০:০৪ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এখনো অনিশ্চয়তায় ৯ হাজার হজযাত্রী

পবিত্র কাবা চত্বর। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা চত্বর। ছবি : সংগৃহীত

এখনো অনিশ্চয়তায় প্রায় ৯ হাজার বাংলাদেশি হজযাত্রী। গত পাঁচ দিন আগে হজ ফ্লাইট শুরু হলেও এখনো ভিসা পায়নি এ হজযাত্রীরা। বাড়িভাড়া ও আনুষঙ্গিক কাজ শেষ না হওয়ায় তারা পড়েছেন ভিসা জটিলতায়। এজন্য এজেন্সিগুলোকে দায় দিচ্ছেন হজযাত্রীরা।

তবে দুই দিনের মধ্যেই জটিলতা কেটে যাওয়ার আশ্বাস দিচ্ছে হজ অফিস ও হজ এজেন্সিগুলোর সংগঠন হাব।

সোমবার (১৩ মে) বিকেল পর্যন্ত হজযাত্রায় সৌদি আরব গেছেন প্রায় ১৭ হাজার বাংলাদেশি। শেষ হজ ফ্লাইট আগামী ১২ জুন।

এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রী মোট ৮৫ হাজার। রাজধানীর আশকোনায় হজক্যাম্পে চলছে তাদের ইমিগ্রেশনসহ নানা আনুষ্ঠানিকতা। ভোগান্তি ছাড়াই কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি হজযাত্রীদের।

এদিকে, প্রায় ৯ হাজার বাংলাদেশির হজে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাড়ি ভাড়া ও আনুষঙ্গিক কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় ভিসা হয়নি তাদের। যদিও নির্ধারিত সময়ে নিবন্ধিত সব হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছানোর আশ্বাস হাব ও হজ অফিসের।

হজ পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘হজযাত্রীদের সুবিধার্থে সহযোগিতার জন্য ৫০০ ভলানটিয়ার নিয়োগ করা হয়েছে। ভিসা জটিলতা বা এ ধরনের কোনো বিষয় এখন নেই। এখন যে সমস্যাগুলো আছে সেগুলো হলো শারীরিক সমস্যা।’

হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেন, ‘বাড়ি ভাড়া, মোয়াল্লেম সিলেকশন, মিনায় লোকেশন সিলেকশন, সার্ভিস প্রোভাইডার সিলেকশন, কেটারিং, ট্রান্সপোর্টেশন এগুলো সব ঠিক করে তারপর ভিসা করতে হয়। তাছাড়া সৌদি আরবের যে বর্তমান ভিসা পদ্ধতি সেটা টেকনোলজি বেইজড, আইটি। এখানে অনেক সময় সার্ভার ডাউন থাকে, ঠিকমতো পারফর্ম করে না। আগামী দুই দিনের মধ্যে সব ভিসা হয়ে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X