কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৩:০১ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত

ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় শনিবার (১৮ মে) বেলা ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণের পর ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ব্যাংকের ভল্টে টাকা থাকায় ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা বলেন, আগুন নেভানো হয়েছে। তবে ব্যাংকের ভল্টে টাকা থাকায় পুলিশ সদস্যরা ভবনের সামনে রয়েছেন। টাকার নিরাপত্তাসহ ব্যাংকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সদস্যরা সেখানে পাহারায় রয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ১০টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পায় বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী উপরিচালক (মিডিয়া) শাহজাহান সরদার।

তিনি বলেন, ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ১০টা ৪০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। তৎক্ষণাৎ সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ছাড়াও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট পরে যোগ দেয়। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৫ ইউনিট।

তিনি আরও বলেন, এ ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। সেখানেও আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে বেলা ১১টা ৪৫ মিনিটে। আগুন সম্পূর্ণ নির্বাপণে আসে ১১টা ৫৭ মিনিটে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X