কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০১:২৭ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের উদ্দেশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি ও সমমনা দলগুলোর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষ ও পুলিশের হামলায় বিএনপির এক কর্মী নিহতের পাশাপাশি শতাধিক আহতের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বুধবার (১৯ জুলাই) সংস্থাটির ওয়েবসাইটে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ক্যাম্পেইনার ইয়াসমিন কবিরত্নে বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে ক্রমবর্ধমান উত্তেজনা, বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ এবং ভিন্নমতের কণ্ঠের ওপর ক্র্যাকডাউন বেশ উদ্বেগজনক হারে লক্ষ করা যাচ্ছে।’

‘কর্তৃপক্ষের দায়িত্ব শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সহজতর করার পাশাপাশি তা রক্ষা করা এবং বলপ্রয়োগের ক্ষেত্রে পুলিশ যাতে অহিংস উপায় অবলম্বন করে তা নিশ্চিত করা। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সংযম প্রদর্শন নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে সংস্থাটি।’

আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা

কবিরত্নে বলেছেন, একটি ন্যায্য আইন বাস্তবায়নে বলপ্রয়োগের যেকোনো ব্যবহার কঠোরভাবে প্রয়োজন, তবে তা হতে হবে আনুপাতিকভাবে। সংঘর্ষে নিহতের বিষয়টি অবিলম্বে সুষ্ঠুভাবে তদন্ত হওয়া প্রয়োজন যাতে করে অপরাধীরা জবাবদিহি ও বিচারের আওতায় আসে।

জনগণকে প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশে মুক্ত থাকতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারগুলো মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত রয়েছে এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তিতে সুরক্ষিত রয়েছে যা বাংলাদেশ সমর্থন করে। তাদের কণ্ঠস্বর বন্ধ করে, সরকার ইঙ্গিত দিচ্ছে দেশে ভিন্ন রাজনৈতিক মতামত সহ্য করা হবে না।’

একাধিক সংবাদমাধ্যম পুলিশ কর্তৃক অস্ত্রের নির্বিচার ব্যবহার এবং বিরোধী নেতাদের গ্রেপ্তারের খবর দিয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার অভিযোগে দেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে। গত মঙ্গলবারের এসব ঘটনায় সাত জেলায় ১২ মামলায় ৯০০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার বিএনপি নেতাকর্মীকে। এসব মামলায় এরই মধ্যে দলটির বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X