কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘আলুর বেপারিও শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়ে শিক্ষকদের নির্যাতনের চেষ্টা করে’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সম্মেলনে কথা বলেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। ছবি: সংগৃহীত
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সম্মেলনে কথা বলেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। ছবি: সংগৃহীত

আলুর বেপারিও শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়ে শিক্ষকদের নির্যাতনের চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কিছু কিছু মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদকে ব্যবসা হিসেবে বিবেচনা করে। তাদের দ্বারা আমাদের সম্মানিত শিক্ষকরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়। দেখা গেছে, আলুর ব্যাপারীও শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়ে শিক্ষকদের নির্যাতন করার চেষ্টা করছে। অথচ তিনি শিক্ষার ‘শ’ও জানেন না। সেই তিনি চেয়ারে বসে আমাদের শিক্ষকদের ওয়াজ-নসিয়ত করেন।

অধ্যাপক নেহাল আহমেদ বলেন, অনেক কষ্টের পরে ইতোমধ্যে নীতিমালা করেছি যে, শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে হলে অন্তত উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ভবিষ্যতে এটা মাস্টার্স ডিগ্রি করা হবে।

মাউসির মহাপরিচালক অভিযোগ করে বলেন, শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু কেউ কেউ টাকার জোরে ম্যানেজিং কমিটিতে চলে আসছেন। এরপর তিনি শিক্ষকদের ধমক দিয়ে কথা বলেন। এটা তো শিক্ষকরা মেনে নেবেন না। শিক্ষায় যখন টাকা গ্রাস করে, তখন শিক্ষার মান নিচের দিকে নামতে থাকে বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভীন জামান কল্পনা এবং বাংলাদেশ শিক্ষক সমিতির (একাংশের) সাধারণ সম্পাদক বিলকিস জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X