কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রিমাল

দুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ

রিমালের কারণে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার প্লাবিত এলাকা। ছবি : কালবেলা
রিমালের কারণে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার প্লাবিত এলাকা। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার (২৭ মে) বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৬ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে। তবে, কর্মচারীদের সার্বক্ষণিক শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমাল দেশের ‍উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে। জোয়ার থাকলে জলোচ্ছ্বাস ও বাতাস বেশি হতে পারে। আমরা এখনো আতঙ্কের মধ্যে আছি। আমারেদ আতঙ্ক এখনো কাটেনি।

এক প্রশ্নের জবাবে মহিববুর রহমান বলেন, ৯ হাজার আশ্রয় কেন্দ্র রয়েছে, যা উপকূলের মানুষের জন্য যথেষ্ট। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। এক দিন আগে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে গেছে। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এদিকে, ঘূর্ণিঝড় রিমাল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার গতিতে স্থলভাগে আঘাত হেনেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সন্ধ্যা ৬টার পরপরই রিমালের কেন্দ্র উপকূল অঞ্চল ছুঁয়েছে। রোববার (২৬ মে) রাতে আবহাওয়ার বিশেষ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ড. শামিম হাসান ভূঁইয়া।

তিনি বলেন, রিমাল স্থলভাগে উঠতে শুরু করেছে। এর অগ্রভাগ উপকূল ছুঁয়েছে। এর কেন্দ্র আগামী দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে পুরোপুরি উপকূলে প্রবেশ করবে। প্রবল ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে সাত থেকে আট ঘণ্টা সময় নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১০

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১১

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১২

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৩

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৪

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৫

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৬

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৭

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৮

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৯

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

২০
X