কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ জ্যামাইকার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সোমবার (২৭ অক্টোবর) ক্যাটাগরি পাঁচ ঝড়ে পরিণত হয়েছে হারিকেন ‘মেলিসা’। ক্যাটাগরি ৫-এ রূপ নেওয়ার ফলে ৩০ ইঞ্চি (৭৬ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত ও প্রাণঘাতী ঝোড়ো হাওয়ার সৃষ্টি হয়েছে।

মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুসারে, ‘মেলিসা’ মঙ্গলবার (২৮ অক্টোবর) আছড়ে পড়বে এবং বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত কিউবা ও বাহামা অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মিয়ামির মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, জ্যামাইকার কিংস্টন থেকে প্রায় ১৩০ মাইল (২০৫ কিলোমিটার) দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে এবং কিউবার গুয়ানতানামো থেকে প্রায় ৩১৫ মাইল (৫০৫ কিলোমিটার) দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত ছিল ‘মেলিসা’।

কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বেগ ১৬০ মাইল প্রতি ঘণ্টা (২৬০ কিলোমিটার) এবং এটি পশ্চিম দিকে তিন মাইল প্রতি ঘণ্টা (ছয় কিলোমিটার) বেগে অগ্রসর হচ্ছে।

সংশ্লিষ্ট পরিমাপক স্কেলে ক্যাটাগরি ৫ সর্বোচ্চ, যেখানে বাতাসের গতিবেগ ১৫৭ মাইল প্রতি ঘণ্টা (২৫০ কিলোমিটার) ছাড়িয়ে যায়।

‘মেলিসা’ সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, যা সরাসরি ক্যারিবিয়ান দেশটিতে আঘাত হানতে যাচ্ছে।

হারিকেন সেন্টারের মতে, পূর্ব জ্যামাইকার কিছু এলাকায় ৪০ ইঞ্চি (১ মিটার) বৃষ্টিপাত হতে পারে, যেখানে পশ্চিম হাইতিতে ১৬ ইঞ্চি (৪০ সেন্টিমিটার) বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া ‘বিপর্যয়কর আকস্মিক বন্যা’ ও ‘অসংখ্য ভূমিধসের’ আশঙ্কা আছে বলেও সতর্ক করা হয়েছে।

সূত্র : এপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X