কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের পরবর্তী চেয়ার আজিজ খান

বাংলাদেশি ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ছবি : সংগৃহীত
বাংলাদেশি ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ছবি : সংগৃহীত

ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের পরবর্তী চেয়ার হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গত শুক্রবার তার নাম ঘোষণা করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। আজিজ খান আগামী নভেম্বরে ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের চেয়ারের দায়িত্ব গ্রহণ করবেন।

কাউন্সিলের অভিষেক চেয়ার মারিয়া আহলস্ট্রোম-বন্ডেসট্যামের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ইউনিসেফের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ব্যক্তি খাতের ১৫০ জনের মতো সমাজসেবী ও অংশীদারের এক অনন্য কমিউনিটি ‘ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিল’। তাদের অনেকেই বিশ্বের নেতৃস্থানীয় ব্যবসায়িক পরিবারের সদস্য ও আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্ব। নিজেদের অর্থ, নেতৃত্ব ও দক্ষতার সন্নিবেশ ঘটিয়ে তারা শিশুদের জন্য তাদের কল্যাণকর বিনিয়োগের সর্বোচ্চ ব্যবহার করতে চান।

বিশ্বজুড়ে শিশুদের সহায়তা করতে ইউনিসেফে সম্মিলিতভাবে ৫৫২ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছেন আন্তর্জাতিক এই কাউন্সিলের সদস্যরা।

ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের পরবর্তী চেয়ার মনোনীত হওয়ার পর নিজ ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। পোস্টে আগামী নভেম্বর মাসে এই কাউন্সিলের চেয়ারের দায়িত্ব গ্রহণ করতে নিজ আগ্রহ ও প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১০

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১১

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১২

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৩

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৫

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৬

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৭

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৮

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৯

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

২০
X