কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৭:৪৬ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

৬০ উপজেলায় ভোটগ্রহণ আজ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোটগ্রহণ আজ। এ ধাপের ভোটের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিতকৃত ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোটগ্রহণ করা হবে।

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৬০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন ভোটকেন্দ্রে এরই মধ্যে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে ১৭৫ প্লাটুন বিজিবি সদস্য। মঙ্গলবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৫ জুন) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ৩ জুন থেকে আগামী ৭ জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি।

ইসির তথ্যানুযায়ী, বুধবার দেশের ২৭ জেলার ৬০টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। এ ধাপে পাঁচ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন ভোটার ভোট দেবেন। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৯ মে, মনোনয়ন যাচাইবাছাই হয় ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হয় ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হয় ২০ মে। চতুর্থ ধাপের ৯টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

উল্লেখ্য, এবার চার ধাপে উপজেলার ভোট হচ্ছে। এর মধ্যে গত ৮ মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয়; পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে ১৫৯ উপজেলার ভোট গ্রহণ ২১ মে; তৃতীয় ধাপের ১১২ উপজেলায় ভোটগ্রহণ হ হয়েছে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৬ উপজেলায় ভোট হবে আগামীকাল ৫ জুন। আইনি জটিলতার কারণে কিছু উপজেলার ভোট স্থগিত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১১

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১২

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৪

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৫

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৬

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৭

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৮

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৯

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

২০
X