কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৮:২৬ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ
ফুটবল প্রশিক্ষণ একাডেমি নির্মাণ

চাঁদা দাবি এবং হত্যার হুমকি কায়সার হামিদকে

সংবাদ সম্মেলন চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলন চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জে ‘লাভ ফুটবল একাডেমি’ নামে একটি ফুটবল প্রশিক্ষণ একাডেমি করতে গিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা এই হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (২২ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার অনেক দিনের স্বপ্ন কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে ‘লাভ ফুটবল একাডেমি’ নামে একটি ফুটবল প্রশিক্ষণ একাডেমি নির্মাণ করব। সেজন্য ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে সহকারী কমিশনার ভূমি ও সার্ভেয়ারের মৌখিক নির্দেশে নিজ নামীয় জমি এবং ঘাটারচর প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারণ করতে গেলে চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ফারুক এবং চিহ্নিত সন্ত্রাসী এজাজুল হক রিপনের নেতৃত্বে স্থানীয় বখাটে ও সন্ত্রাসী আলেক চান, কবির, বিল্লালসহ আরও ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে সীমানা নির্ধারণে বাধা দেয়। এসময় আমি ও আমার সঙ্গীয় লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেয়। একপর্যায়ে আমাদের লাঞ্ছিত করা হয়। সেসময় আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই জায়গা থেকে বেঁচে ফিরে আসি।

তিনি বলেন, এই ঘটনায় থানায় জিডি করার পর সন্ত্রাসীরা বিভিন্নভাবে যোগাযোগ করে আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে, চাঁদা দিলে সব কিছু স্থানীয় চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক সমাধান করবে। এরপর চাঁদা না পেয়ে গত ১২ জুলাই ইউপি চেয়ারম্যান এবং এজাজুল হক রিপনের নেতৃত্বে একটি অসত্য বানোয়াট তথ্য উপস্থাপন করে জমির বিরুদ্ধে মানববন্ধন করা হয়। আমি বিষয়টি নিয়ে সঠিক তদন্ত এবং বিচার চাই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X