কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সমবায়ভিত্তিক কৃষি বিপ্লব গড়ে তুলতে হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, দেশের মানুষের স্বার্থে, অর্থনীতির উন্নয়নের স্বার্থে সবাইকে সমবায়ভিত্তিক কৃষি বিপ্লব গড়ে তুলতে হবে।

বুধবার (১৯ জুন) সকালে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে পুঠিয়া উপজেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

উপস্থিত কর্মকর্তাদের ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমবায়ভিত্তিক কৃষিব্যবস্থায় জোরারোপ করতে হবে। কৃষিতে একটি বিপ্লব প্রয়োজন এদেশে।

তিনি আরো বলেন, এজন্য আমি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চরাঞ্চল পর্যন্ত প্রদর্শন করছি, খোঁজখবর নিচ্ছি। সেসব অঞ্চলে কীভাবে কৃষির আধুনিকায়ন করা যায় তা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশের প্রতি গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে তার জন্য সবাইকে একযোগে কৃষি কাজ করতে হবে। বাড়ির উঠোন বা ছাদ কোনো জায়গা বাদ যাবে না।

প্রতিমন্ত্রী আরো বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগিয়ে শহর ও গ্রামের প্রতিটা অঞ্চলের মানুষকে সমবায় সমিতি গড়ে তোলার প্রতি উদ্বুদ্ধ করতে প্রশাসনের সকল স্তরের কর্মচারীরের সোচ্চার হতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সামাদ মোল্লা, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

১০

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১১

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১৩

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১৪

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১৬

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৭

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৮

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৯

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

২০
X