কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, এ সময়ের মধ্যে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ বিকেলে আবহাওয়া অফিসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে।

তাই আজও চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এমন অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X