কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার পেলেন ৫ জন

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

শিক্ষা মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার পেলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিমসহ পাঁচজন।

অধ্যাপক নিজামুল করিম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধান হিসেবে এ পুরস্কার পেয়েছেন।

রোববার (২৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পারফর্মেন্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখার যুগ্ম সচিব মো. নুর-ই-আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক নিজামুল করিম ছাড়াও গ্রেড দ্বিতীয় থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে থেকে পুরস্কার পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ খালেদ রহীম ও যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মো. নজরুল ইসলাম।

এ ছাড়া ১০তম গ্রেড থেকে ১৬তম গ্রেডের মধ্যে থেকে পুরস্কার পেয়েছেন একই বিভাগের সরকারি মাধ্যমিক-৩ শাখার সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর শামীমা সুলতানা। অন্যদিকে ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে থেকে এ পুরস্কার পেয়েছেন উন্নয়ন-১ অধিশাখার অফিস সহায়ক মো. কামরুজ্জামান।

নীতিমালা অনুযায়ী, শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ পাবেন। রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার হলো সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রদান করা একটি পুরস্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১০

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১২

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১৩

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৪

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৫

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৬

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৭

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৮

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৯

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

২০
X