কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

নতুন বছরে কলেজে কতদিন ছুটি জানিয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়। গ্রাফিক্স: কালবেলা
শিক্ষা মন্ত্রণালয়। গ্রাফিক্স: কালবেলা

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। ছুটি নিয়ে কলেজ শিক্ষার্থীদের বড় সুখবরই দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে যেখানে পবিত্র রমজান মাসজুড়ে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায় পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ২৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা উপলক্ষ্যে আরও ১০ দিনের ছুটি রাখা হয়েছে। পাশাপাশি তালিকায় ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত রয়েছে। একই প্রজ্ঞাপনে ২০২৬ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরু, বার্ষিক পরীক্ষা ও নির্বাচনি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ জুন। ১ জুলাই থেকে ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন। এই পরীক্ষার ফল আগামী ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X