বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মনজুরুল আহসান বুলবুল
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ
মনজুরুল আহসান বুলবুল

যারা নির্বাচনের বাইরে থাকতে চায় তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন

মনজুরুল আহসান বুলবুল। ছবি : সৌজন্য
মনজুরুল আহসান বুলবুল। ছবি : সৌজন্য

দলীয় সরকার ক্ষমতায় থাকলেও যদি নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে তুলনামূলক ভালো নির্বাচন হতে পারে। এবারের নির্বাচনে এটাই সবচেয়ে ইতিবাচক দিক। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটেছে সেগুলো না ঘটলেই ভালো হতো। তবে পূর্বের নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হয়েছে বলে আমার ধারণা। ফলে আমি মনে করি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পেরেছে।

নির্বাচনের খারাপ দিক হলো- ভোটার উপস্থিতি ছিল কম। আরও বেশি ভোট পড়লে ভালো হতো। ভোট কম পড়ার কারণ, যারা নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছিলেন তারা শুধু আহ্বানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তারা নির্বাচন প্রতিহত করার জন্য সহিংস ঘটনা ঘটিয়েছে।

আমাদের নির্বাচনের সংস্কৃতির মধ্যে একটি তুলনামূলকভাবে ভালো নির্বাচন দেখলাম। দলীয় সরকারের অধীনেও নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন সরকারদলীয় এমপি প্রার্থী এবং সিটিং এমপির প্রার্থিতা বাতিল করা হয়েছে। এটার মধ্য দিয়ে একটি নজির স্থাপন করা হলো। অনেককে জেল ও জরিমানা করা হয়েছে।

এবারের নির্বাচনের মধ্য দিয়ে এ বার্তা স্পষ্ট হয়ে উঠেছে, কোনো দলেরই নির্বাচনের বাইরে থাকা উচিত নয়। যারা নির্বাচনের বাইরে থাকতে চায় তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। সেই বার্তাটাই এই নির্বাচনের মধ্য দিয়ে আবার ফুটে উঠেছে।

মনজুরুল আহসান বুলবুল : জ্যেষ্ঠ সাংবাদিক

কালবেলা/এমএ
[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X