আ আ ম স আরেফিন সিদ্দিক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ
আ আ ম স আরেফিন সিদ্দিক

নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে

আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি : সৌজন্য
আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি : সৌজন্য

সারা দিনের নির্বাচন পর্যবেক্ষণ করে আমরা দেখেছি ভোটকেন্দ্রে যাওয়া থেকে ভোটারদের বাধা এবং ভোট বর্জনকারীদের নানা অপপ্রচারের পরেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে গেছেন। মানুষ ভোট দিয়েছেন এবং শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুই একটি জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং এসব বিষয়ে নির্বাচন কমিশন সতর্ক ছিল। এমনকি সরকারি দলের একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। সবকিছু মিলে আমার কাছে নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ মনে হয়েছে।

আমি নিজেও ভোটকেন্দ্রে ভোট দিতে গেছি এবং সেখানে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখেছি মানুষ অতি উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে আসছে। পর্যাপ্ত সংখ্যক বুথ তৈরি করা হয়েছিল যে কারণে ভোট দিতে মানুষের খুব বেশি সময় লাগেনি। এলাকার মানুষ খুব হাসি-খুশির সঙ্গে ভোট দিতে পেরেছেন।

এবার নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে ভোটগ্রহণ ব্যবস্থাপনা পরিচালনা করেছে। মানুষ কোনো হয়রানি বা ঝামেলা ছাড়া ভোট দিয়ে এসেছেন। সবকিছু মিলে আমার মনে হয়েছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি আশা করি।

নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে। নাশকতা এবং সন্ত্রাসী কার্যক্রম না থাকলে আরও বেশি ভোট পড়ত। নির্বাচন বর্জনকারীদের অপপ্রচারের ফলে মানুষের মধ্যে ভোটের দিন ঘিরে এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছিল। শুরুর দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বেড়েছে। সবচেয়ে বড় কথা নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠু এবং স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়েছে।

নতুন যে সরকার দায়িত্ব গ্রহণ করবে সেই সরকার সামগ্রিকভাবে দেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধানের দিকে এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল সেগুলো পূরণে তারা সচেষ্ট থাকবে বলে আমি আশা করি। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা, দুর্নীতি দমন করা এবং নতুন প্রজন্মকে সঠিক শিক্ষার মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা এবং কর্মসংস্থান বৃদ্ধি করার দিকে নতুন সরকার মনোযোগ দেবে বলে আমি আশা রাখি।

আ আ ম স আরেফিন সিদ্দিক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X