কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৮:১৯ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন : কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১ জুলাই) বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা রাতে ঘুমায় না। রাত ২টার সময় ফোন করলেও শেখ হাসিনাকে পাওয়া যায়। তিনি রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন। মানুষের কষ্ট কীভাবে দূর করা যায়, এ নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম থাকে না। তাকে ভুল বুঝবেন না। একটু ধৈর্য ধরুন। সর্বাত্মক চেষ্টা চলছে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে কাদের বলেন, খেলা আবারও হবে। লুটপাট করে লন্ডনে বসে... আরাম আয়েশ করছে তারেক রহমান। খেলা আবারও হবে। আওয়ামী লীগ প্রস্তুত, আমরা প্রস্তুত।

তিনি বলেন, দুনীর্তির বিষয়ে সরকারের কঠোর অবস্থানে আছে। শেখ হাসিনা বলেছেন, আগে যারা দুর্নীতি করেছে এবং এখন যারা দুর্নীতি করছে, তাদের কোনো উপায় নেই। সব দুর্নীতিবাজের বিচার হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১০

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১২

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৩

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৪

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৫

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৬

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৭

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৯

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

২০
X