রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চরমোনাই পীরের নতুন কর্মসূচি ঘোষণা

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনে উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বুধবার (১৭ জুলাই) বিকেলে তিনি নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সংকটময় পরিস্থিতিতে পীর সাহেব চরমোনাই জরুরি কর্মসূচি ঘোষণা করেছেন। এ বিবৃতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ ছাত্র হত্যা এবং ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে আগামীকাল (১৮ জুলাই) বিকেলে ঢাকাসহ সারা দেশে জেলা মহানগরে বিক্ষোভ মিছিল পালিত হবে। এ ছাড়া শুক্রবার দেশের সকল মসজিদে নিহতদের জন্য দোয়ার আয়োজন করা হবে।

এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলা করা ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা চত্বরে ‘নিপীড়নবিরোধী শিক্ষক নেটওয়ার্ক’ আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ১৯৭১ সালে মাত্র এক শতাংশ রাজাকার ছিল, ৯৯ শতাংশই ছিল মুক্তিযোদ্ধা। আজকে যারা আন্দোলন করছেন তারাও মুক্তিযোদ্ধা। তারা জনযুদ্ধের মুক্তিযোদ্ধার সন্তান। সুতরাং তাদের রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন। রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযোদ্ধাকে হেও করছেন।

তিনি বলেন, ’৭২ সালের সংবিধান অনুযায়ী আমাদের মুক্তিযুদ্ধের বড় চেতনা হচ্ছে অসাম্য, বৈষম্যহীনতা ও সমান অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তাদের রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজাকার না বলেও জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা আন্দোলনরতদের ওপর হামলা করেছেন, নির্যাতন করেছেন, এটা ফৌজদারি অপরাধ, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর, বিচার বিভাগের, ছাত্রলীগের না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X