কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

সংবিধান সমুন্নত রেখেছে এই রায় : ইনু 

জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত
জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় সংবিধানকে সমুন্নত রেখেছে বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, এ রায়ের জন্য আপিল বিভাগকে ধন্যবাদ। আমরা এমন রায়ের অপেক্ষায় ছিলাম, যা সবার প্রত্যাশা পূরণ করবে।

গত রোববার (২১ জুলাই) কালবেলাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ১৪ দলের অন্যতম এই শরিক নেতা বলেন, আদালতের রায়ের মাধ্যমে আন্দোলনকারীদের প্রস্তাব স্বীকৃতি পেল। আমি মনে করি, এতে কোটার বিরুদ্ধে আন্দোলকারীদের বিজয় সূচিত হয়েছে। এ বিজয় ধরে রাখতে হবে। আশা করি তারাও খুশি হয়েছে। শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে ইনু বলেন, এখন ছাত্রদের উচিত হবে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করে প্রজ্ঞাপন জারির বিষয়ে সরকারকে সহযোগিতা করা বা পুরো কাজটি এগিয়ে নেওয়া। আর সরকারের উচিত হবে আদালতের নির্দেশনোর পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এ ব্যাপারে কোনো অবস্থাতেই কালক্ষেপণ করা যাবে না বলেও মনে করেন বিশিষ্ট এই বাম নেতা।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের এখন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে অন্য দাবিগুলো এগিয়ে নেওয়া উচিত হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। এর মধ্য দিয়ে তাদের মূল বিজয় হবে। ছাত্রদের এখন শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া উচিত। আশা করি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। তারা শিক্ষাঙ্গনে ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১০

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১২

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৩

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৬

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১৮

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১৯

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

২০
X