কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০২:২৩ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নিখিল-কচির হট্টগোল

বাঁ থেকে মাইনুল হোসেন খান নিখিল ও এসএম মান্নান কচি। ছবি : সংগৃহীত
বাঁ থেকে মাইনুল হোসেন খান নিখিল ও এসএম মান্নান কচি। ছবি : সংগৃহীত

কোটা আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া সহিংসতা প্রতিরোধে পুরোপুরি ঐক্যবদ্ধ ও তৎপর ছিল না ক্ষমতাসীন আওয়ামী লীগের সব ইউনিট, যা নিয়ে দলের অন্য নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। বিষয়টি নিয়ে দলের দুই গুরুত্বপূর্ণ নেতার মধ্যে হাতাহাতিরও খবর পাওয়া গেছে।

দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বাদানুবাদে জড়িয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমন্বয় সভার পরে এ ঘটনা ঘটে। এ সময় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি সমন্বয় সভা করেন দলটির নেতারা। সেই সভার পর কয়েকজন নেতাকে নিয়ে ওই কার্যালয়ে নিজ কক্ষে বসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে সময় কোটা সংস্কার আন্দোলনের সংঘাত, সহিংসতা প্রতিরোধে দলের ব্যর্থতা নিয়ে তর্কে জড়ান যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

তাদের তর্ক একপর্যায়ে ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা ওই দুই নেতাকে নিবৃত্ত করেন বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।

এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ১০৮টি ইউনিট কমিটির মধ্যে ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব কমিটি ভেঙে দেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

কোটা সংস্কার আন্দোলনের জেরে সংঘাত, সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার জন্য এসব ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয় বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X