রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের কাছে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান সিপিবির 

রাজধানীর পুরানা পল্টনে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে উপস্থিত নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর পুরানা পল্টনে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে উপস্থিত নেতারা। ছবি : কালবেলা

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান দলটির নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, সহস্র ছাত্র-জনতার আত্মত্যাগ ও চলমান গণআন্দোলনের চেতনা ধারণ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে। বৈষম্যবিরোধী গণআন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে ভাঙচুর, লুটপাট ও নয়া দখলদারিত্ব কখনই সামঞ্জস্যপূর্ণ নয়। মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দায়িত্ব নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার হিসেবে পালন করতে হবে। পতিত স্বৈরাচারের নির্দেশে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের বিচার কাজ দ্রুততার সঙ্গে শুরু করতে হবে।

সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বৃহস্পতিবার শপথ গ্রহণ করা সরকারের কাজের প্রতি দেশের জনগণের সদা সতর্ক দৃষ্টি থাকবে। দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার চায়। ভোটাধিকার অর্থ শুধু ভোট দেওয়ার ক্ষমতা নয়, সমাজের মেহনতি মানুষ ভোটে প্রার্থী হওয়ার সমান সুযোগের দাবি জানাচ্ছে। শহিদের রক্তের পথ ধরে সাধারণ শ্রমজীবী মানুষের প্রতিনিধি জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সব বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটাতে হবে।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের ভীতি-আতঙ্ক দূর করে জনজীবন স্বাভাবিক করতে হলে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার কাজ দ্রুত শুরু করতে হবে। সে সঙ্গে যেসব বাহিনী জনতার বিরুদ্ধে গুলি চালিয়েছে, নারকীয় নির্যাতন করেছে- তাদের জবাবদিহিতার আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সব এলাকায় গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, আইনুন্নাহার সিদ্দিকা, মঞ্জুর মঈন, শংকর আচার্য প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X