কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নৈরাজ্য প্রতিরোধ করতে চাই : জাকের পার্টি

রাজধানীর বনানীতে এক সমাবেশে বক্তব্য দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। ছবি : কালবেলা
রাজধানীর বনানীতে এক সমাবেশে বক্তব্য দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। ছবি : কালবেলা

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, ‘আমরা নৈরাজ্য প্রতিরোধ করতে চাই। দেশ মেরামত করতে চাই। রাষ্ট্র কাঠামো পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই - যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।’

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর বনানীতে ‘রাষ্ট্র মেরামত : নৈরাজ্য প্রতিরোধ- অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক এক সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। সমাবেশে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, মহানগর, থানা ও উপজেলার নেতারা ছিলেন।

বক্তৃতাকালে জাকের পার্টির মহাসচিব শহীদ আবু সাঈদসহ দেশব্যাপী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

জাকের পার্টির মহাসচিব বলেন, ‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। রিজার্ভের অবস্থা অত্যন্ত খারাপ। বৈদেশিক মুদ্রা বিনিময় হার উচ্চ হয়ে যাচ্ছে। বাংলাদেশের বৈদেশিক ঋণ চরম আকারে বৃদ্ধি পাচ্ছে।’

শামীম হায়দার বলেন, ‘জাকের পার্টি অতীতে ১৪ দলের সঙ্গেও ছিল না এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলেও ছিল না। জাকের পার্টি স্বতন্ত্র অবস্থানে একটি ঐক্যবদ্ধ দল হিসেবে জনগণের স্বার্থে কাজ করতে চায়।’

জাকের পার্টির মহাসচিব আরও বলেন, ‘ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে নিয়ে একটি উন্নত দেশ গড়ার স্বপ্ন আমাদের দেখতে হবে। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় পোলিং এজেন্ট থেকে শুরু করে যেভাবে পেশিশক্তি ব্যবহার করা হয় নির্বাচনী গণতন্ত্রে, তাতে বাংলাদেশ বর্তমানে সেখানে কোনো সুস্থ মানুষ নির্বাচনী রাজনীতিতে বিজয় অর্জন করা অত্যন্ত কঠিন। তাই পুরো সরকার ব্যবস্থা সম্পূর্ণ ঢেলে সাজানো দরকার। মেরামত করতে হবে সবাইকে নিয়েই। মহান এ লক্ষ্যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কাজ করতে চাই, তারা জাতির সূর্য সন্তান। সবাই মিলেই আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে হবে।’

শামীম হায়দার বলেন, ‘জাকের পার্টি চায় সাম্য, মানবিক শান্তি, সামাজিক ন্যায়বিচার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এবং রাজনীতির নতুন একটি ধারা যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১০

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১১

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১২

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৩

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৪

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৬

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৭

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৮

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৯

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

২০
X