কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, এটা অভূতপূর্ব : রিজভী

শাহবাগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
শাহবাগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা জানি- এসব চক্রান্তকারীরা কারা, বাংলাদেশের সবাই তাদের চেনে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা ১৬-১৭ বছর ভয়ের রাজত্বে ছিলাম। আমাদের অনেক সাথী, বন্ধু শহীদ হয়েছে; তারা আমাদের মাঝে নেই। বিশ্বজিৎকে হত্যা করেছে ছাত্রলীগ।

তিনি বলেন, বাংলাদেশে সবাই বাংলাদেশি, আমরা একই জাতি। কিন্তু আজকে একটি চক্র আমাদের দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। শেখ হাসিনার সরকারের সময় এ দেশে সবচেয়ে বেশি ভিন্ন ধর্মাবলম্বী মানুষ অনিরাপদ ছিল। মাদ্রাসাছাত্ররা আজ মন্দির পাহারা দিচ্ছে। এ এক অভূতপূর্ব ঘটনা।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, উনি এখন আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেন, আর আমাদের নেতাকর্মীরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন- তাদের পা ভাঙার হুমকি দিচ্ছেন। আপনি তো লাশের উপর দিয়ে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। আপনি স্বৈরাচারের দোসর, আপনি স্বাধীনতাকামীদের ঠ্যাং ভেঙে দিতে চান।

রিজভী বলেন, এ দেশের সম্প্রীতি নস্যাৎ করতে কে চক্রান্ত করে যাচ্ছেন- তা দেশের মানুষ জানেন। আওয়ামী লীগের সময় তো দেশের অনেক সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ হয়েছে। এটা দেশবাসী ভুলে যায়নি। এ দেশে আমরা সবাই বটবৃক্ষ। পাতাবাহারের গাছ, শুধু পাতা ভিন্ন। এক বাগানে নানান ফুলের গাছ। ধর্ম আলাদা, কিন্তু আমাদের সব ধর্মের মা-চাচিদের রান্না এক, স্বাদ এক। একই ভাষায় কথা বলি, গান গাই। এ দেশ সবার ঐক্যের বাংলাদেশ।

সম্প্রীতি সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের হাজারখানেক মানুষ অংশগ্রহণ করেন। তারা ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনাকে আওয়ামী লীগের মিথ্যাচার এবং একটি দেশের মিডিয়ার প্রোপাগান্ডা বলে মন্তব্য করেন। তারা মুসলিম সম্প্রদায়ের লোকজন মন্দির পাহারা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জয়ন্ত কুমার কুন্ডু, অমলেন্দু দাশ অপু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তরুণ দে, সুরঞ্জন ঘোষ প্রমুখ নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X