কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৯:৩৩ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৩:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে ড. মাহাদী

ড. মাহাদী আমিন। ছবি : সংগৃহীত
ড. মাহাদী আমিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, গত ১৫ জুন বিএনপির চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি এবং স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠিত হয়েছে। শুরুতে ওই কমিটির সদস্য ছিলেন ১৮ জন। পরে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়। সবমিলিয়ে এই কমিটির সদস্য এখন ৩৬ জন।

এদিকে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলীয় কর্মসূচির বিষয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির সিনিয়র নেতারা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমসাময়িক বিষয় এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এ সময় একটি খসড়া কর্মসূচি প্রণয়ন করেন। সাংগঠনিক কার্যক্রম চালু ও গতিশীল করার লক্ষ্যে নেতারা মতামত ব্যক্ত করেন।

সভায় ছাত্র-জনতার আত্মপ্রত্যয়ী আন্দোলনের অভিযাত্রাকে প্রতিহত করতে যে নির্মম গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার শিকার শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরাজিত স্বৈরাচারের অপকীর্তি, গুম-খুনের বিভীষিকা, বেপরোয়া মামলা হামলা ও মহাদুর্নীতির অপশাসন অপসারিত করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে পালন করা যায় সেটা নিয়ে নেতারা সুচিন্তিত অভিমত ব্যক্ত করেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র, উৎপাদন-উন্নয়নের রাজনীতির মর্মবস্তুকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রণয়নের জন্য নেতারা অভিমত প্রকাশ করেন। আইনের শাসন, বহুমতের সহাবস্থান এবং শান্তি, স্থিতি ও ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণে বিএনপির অঙ্গীকার বাস্তবায়নে নেতারা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X