কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তি স্বার্থ ভুলে ছাত্র-গণঅভ্যুত্থানে হতাহতদের দিকে তাকাতে হবে : ড. মাসুদ

আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ। ছবি : কালবেলা
আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ। ছবি : কালবেলা

বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ব্যক্তি স্বার্থ উদ্ধারের আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-নিহতদের দিকে আমাদের সবার আগে এগিয়ে আসতে হবে।

একইসঙ্গে তিনি বলেন, বর্তমান এই শান্ত বাংলাদেশকে যেন কোনোভাবেই কেউ অশান্ত ও বিশৃঙ্খলার দিকে না নিতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

শনিবার (২৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পটুয়াখালীর বাউফলের আহতদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিদেশে টাকা পাচারমুক্ত, সুদ মুক্ত, ঋণমুক্ত এবং চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত-আহত ভাইদের ঋণ আমরা পরিশোধ করতে চাই। তারা যতদিন বেঁচে থাকবে তাদের আমরা সম্মানিত করে রাখার আশা ব্যক্ত করছি।

বাউফলের জনগণের যে কোনো বিপদে আপদে আমরা পাশে আছি থাকব ইনশাআল্লাহ উল্লেখ করে তিনি বলেন এ ধারাকে আরো বেগবান করতে বাউফলবাসীকে আগামী দিনে যোগ্য নেতৃত্বকে বেঁছে নিতে হবে এবং সামনে নেতৃত্ব নির্বাচনের যে সুযোগ আসবে তা যথাযথভাবে প্রয়োগ করতে বাউফলের সাধারণ জনগণের প্রতি তিনি ঐক্যবদ্ধ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

শনিবার বাউফল উন্নয়ন ফোরাম আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাউফলের আহতদের চিকিৎসায় নগদ আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ফোরামের অন্যতম সমন্বয়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা নূরুল আলম, নজরুল ইসলাম রনি, হারুন অর রশিদ, আরিফুর রহমান পলাশ, সাইদুর রহমান রবি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১০

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১১

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১২

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৩

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৪

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৫

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৬

ইসলামে পিতার সম্মান

১৭

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৮

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৯

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

২০
X