নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় জুলাই যোদ্ধারা পেলেন স্বাস্থ্য কার্ড

নওগাঁয় জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ। ছবি : কালবেলা
নওগাঁয় জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ। ছবি : কালবেলা

নওগাঁয় জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এ কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনীর আলী আকন্দ, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ।

জানা গেছে, অনুষ্ঠানে মোট ৫৭ জন আহত ব্যক্তির হাতে সরকারি স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়। এ কার্ডধারীরা সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।

নওগাঁর এ ৫৭ জন আহত যোদ্ধার মধ্যে একজন জুনাইদ হোসেন জুন। ২০২৪ সালের ১৮ জুলাই পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের লাঠিয়াল বাহিনীর হামলায় গুরুতর আহত হন তিনি।

সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করে জুনাইদ বলেন, ‘আমরা সেদিন রাজপথে নেমেছিলাম একটি মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। কিন্তু আমাদের কণ্ঠ রুদ্ধ করতে স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু শক্তি বর্বর হামলা চালায়। আমি নিজে প্রচণ্ড মার খেয়েছি, কিন্তু আমাদের আন্দোলনের মনোবল ভাঙেনি।’

স্বাস্থ্য কার্ড পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘এই কার্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের চিকিৎসা সেবায় সহায়তা দেবে। কিন্তু আমরা কখনো এসব কার্ড পাওয়ার আশায় রাজপথে নামিনি। আমরা জীবন বাজি রেখেছি অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

১০

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১১

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১২

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৩

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৪

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৫

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৬

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৭

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৮

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৯

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

২০
X