কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কোনো বন্যার্ত মানুষকে অনাহারে রাখব না : মজনু

বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা মজনু। ছবি : কালবেলা
বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা মজনু। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-০১ সংসদীয় আসনে দলের সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, ‘বন্যার্ত কোনো মানুষকে আমরা অনাহারে রাখব না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রত্যন্ত অঞ্চলে ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছি। যতদিন বানভাসী মানুষ ঘরে ফিরে না যাবে, ততদিন আমরা অসহায় মানুষের পাশে আছি।’

সোমবার (২৬ আগস্ট) ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, বিএনপির মূল আদর্শ হলো মানবকল্যাণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো; যে কোনো দুর্যোগে ভুক্তভোগী সাধারণ মানুষের পাশে থাকা।

বিএনপির এ নেতা দিনব্যাপী উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম ও মধ্যম শিলুয়া, দক্ষিণ হরিপুর, পূর্ব শিলুয়া, ইজ্জতপুর উত্তরপাড়া, সাসসতি, বাংলাবাজার, দাইয়াবী বাজারে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি দেশের বিত্তশালীদেরও বন্যার্তদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১০

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১১

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১২

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৩

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৪

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৫

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৭

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৮

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৯

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

২০
X