টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘শহীদদের রক্তের মূল্য আমরা পরিশোধ করব’

টঙ্গী চেরাগআলী এলাকায় মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ। ছবি : কালবেলা
টঙ্গী চেরাগআলী এলাকায় মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ। ছবি : কালবেলা

গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন বলেছেন, শহীদদের রক্তের মূল্য আমরা পরিশোধ করব।এ দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।

রোববার (১ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির নেয়ামত উল্লাহ শাকেরের সভাপতিত্বে ও সেক্রেটারি ফজলুল হক নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের এইচআরডি সম্পাদক নজরুল ইসলাম, মহানগর নেতা এএইচএম ইরফানুল হক, অবিভক্ত টঙ্গী থানার সাবেক আমির গোলামুল কুদ্দুস, অ্যাডভোকেট রাজু আহমেদ, সেক্রেটারি সাইফুল্লাহ, টঙ্গী পূর্ব থানা শিবিরের সভাপতি হাবিবুর রহমান, শিবির নেতা ফখরুল আলম সিফাত, জাকারিয়া আকন্দ, মোতাহার হোসেন মোহন, ফারুখ আহমেদ, অ্যাডভোকেট নুরুল আলম সরকার, সাইদুল আলম, নেয়ামত উল্লাহ ভূইয়া প্রমুখ।

আফজাল হোসাইন বলেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামন, কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ যত নেতা শাহাদাতবরণ করেছেন আমরা আজ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা ধিক্কার জানাচ্ছি যারা বিগত সময়ে বাংলাদেশে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল তাদের।

তিনি আরও বলেন, যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিল, এ দেশের মানুষ ৫ আগস্ট তাদের জীবনের তরে নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশের বুকে তারা আর কোনো দিনও ফিরতে পারবে না, ইনশাআল্লাহ। আমরা এই দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X