কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ এএম
অনলাইন সংস্করণ

‘বেসামাল কথাবার্তা বিভক্তির রাজনীতিকে আরও উসকিয়ে দেবে’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কোনো কোনো বিশেষ মহল থেকে জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব এসেছে- যেটি হটকারী, আত্মঘাতী ও ঔদ্ধত্যমূলক। এইসব তৎপরতা মহান মুক্তিযুদ্ধের অবমাননার শামিল।

তিনি বলেন, পরিস্থিতির সুযোগে এসব বেসামাল লাগামহীন কথাবার্তা দেশে বিভাজন ও বিভক্তির রাজনীতিকে নতুন করে আরও উসকিয়ে দেবে। বুধবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, এসব দায়িত্বহীন আচরণ হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গৌরব ও অর্জনকেও প্রশ্নবিদ্ধ করবে, যার দায়-দায়িত্ব পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারের কাঁধেও এসে পড়তে পারে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, এসব তৎপরতা চলতে দিলে পরাজিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসিত হবার রাস্তাই কেবল প্রশস্ত হবে।

তিনি এসব বেফাঁস উসকানিমূলক মন্তব্য ও তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।

আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বন্যাকবলিত অঞ্চলে যাবেন।

তারা লক্ষ্মীপুর-নোয়াখালীর কয়েকটি অঞ্চলে বন্যাপীড়িত মানুষের সাথে সাক্ষাৎ করবেন। নেতারা তাদের মাঝে কিছু খাদ্যসামগ্রীও পৌঁছে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X