কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

পুরোনো ছবি
পুরোনো ছবি

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মারার পর লাশ ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে এ দেশে নজিরবিহীন বীভৎসতা হিসেবে আখ্যায়িত করে এর তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার না হলে এই ধরনের বীভৎসতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা বলেন সাইফুল হক।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, আইয়ামে জাহেলিয়াতের কালেও এ রকম নৃশংসতার বিষয় জানা যায় না। এসব ঘটনা মানুষকে আতংকিত করে তুলেছে। দেশের মানুষকে মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছে। ক'মাস আগে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়ার ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার না হওয়ার কারণেও দেশব্যাপি খুনিরা উৎসাহিত হচ্ছে। এ কারণে দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন এবং আগুনে পুড়ে শিশু কন্যার মৃত্যু নৃশংসতার আর এক উদাহরণ তৈরি করেছে।

সাইফুল হক বলেন, সরকার ও প্রশাসনের অকার্যকারিতায় দেশজুড়ে মারাত্মকভাবে নৈরাজ্যের বিস্তার ঘটছে। জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবন, ছায়ানট ও উদীচীতে আগুনের ঘটনা প্রমাণ করে- দেশে এখন মানুষের জানমাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের কেউ নেই।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকারের মধ্যকার বা তাদের ছত্রছায়ায় থাকা বিশেষ কোনো গোষ্ঠীর মদদ ব্যতিরেকে এ ধরনের রোমহষর্ক ঘটনা সংঘটিত হতে পারে না। এটা স্পষ্ট যে, সরকারের কোনো না কোনো অংশ এই ধরনের অপতৎপরতা ঘটতে দিচ্ছে। এসব ব্যাপারে সরকারের খোলামেলা কথা বলা উচিত।

তিনি অনতিবিলম্বে সাম্প্রতিককালে সংঘটিত নজিরবিহীন নৃশংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সকল অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তিনি এসব রাজনৈতিক ও সামাজিক অনাচার ও অপরাধের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানান।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১০

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১১

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১২

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৩

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৪

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৫

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৬

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৭

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৮

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৯

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

২০
X