কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএসএফের গুলিতে স্বর্ণা দাসকে হত্যার প্রতিবাদ গণ অধিকার পরিষদের

বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। ছবি : সংগৃহীত
বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বী কিশোরী স্বর্ণা দাসকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা ও ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গণ অধিকার পরিষদের নেতারা স্বর্ণা দাস হত্যা ও ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় পণ্য ও ভারত বর্জনের ডাক দেন।

প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেন, বিএসএফ কর্তৃক সনাতনী কিশোর স্বর্ণা দাস হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।

গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান বলেন, বিগত ২০০০ সালের পর থেকে ভারত সীমান্তে দেড় হাজারের অধিক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। তারপরও কিছু কিছু রাজনৈতিক দলের ব্যক্তিরা ভারতের সঙ্গে বন্ধু রাখতে চান, ভারতকে নারাজ করতে চান না। তারা ভাবেন ভারত তাদের ক্ষমতায় বসাবে।

তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশ সীমান্তে গুলি ছোড়ে তাহলে পাল্টা গুলি ছোড়া হবে। বাংলাদেশের নাগরিকরা এবার মরতে শিখেছে, এবার তোমরা মরার জন্য প্রস্তুত হও। বিজিবি-সেনাবাহিনীর পাশে দেশের জনগণ আছে।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওলানা আরিফ বিল্লাহর সঞ্চালনায় বিক্ষোভে সভাপতিত্ব করেন আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। উপস্থিত নেতাদের মাঝে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব হোসেন, জিয়াউর রহমান, শামীম রেজা, ভাস্কর দুলাল শেখ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীরসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X