কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : ডা. জাহিদ

বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে অর্থ ও ত্রাণসামগ্রী সংগ্রহ। ছবি : কালবেলা
বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে অর্থ ও ত্রাণসামগ্রী সংগ্রহ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

একইসঙ্গে তিনি বলেন, পাশের দেশের বড় বড় নেতাদের বক্তব্য শুনলেই বুঝা যায়- কীভাবে ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবিলায় এগিয়ে আসতে হবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বন্যার্তদের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের কাছ থেকে অর্থ ও ত্রাণসামগ্রী সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পরাজিত শক্তির লোকেরা বসে নেই। তারা দেশে-বিদেশে নানা চক্রান্ত করছে। প্রশাসনের সব সেক্টরে এখনো তাদের লোক বসে আছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব, তাদের ব্যাপারে ব্যবস্থা নিন।

বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ সহায়তা কার্যক্রম তুলে ধরে দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহবায়ক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৪ দিন ধরে বন্যাদুর্গতদের মাঝে আমরা ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি।

এখন পর্যন্ত আমরা প্রায় ১৪ কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, গৃহবধূ, রিকশাওয়ালা, শ্রমজীবী মানুষ, প্রবাসী ভাইবোনেরাসহ অসংখ্য মানুষ আমাদের ত্রাণ তহবিলে সহায়তা করেছে। আমরা আগামী কিছুদিনের মধ্যে বন্যাকবলিতদের পুনর্বাসনে সহায়তা করব। দলের পক্ষ থেকে তাদের বাড়ি-ঘর নির্মাণ, কৃষিকাজ, বীজ সরবরাহসহ বিভিন্নভাবে সাধ্যমতো সহায়তা করা হবে।

তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়ছে। সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশনসহ আমাদের চিকিৎসকরা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহেদুল কবির জাহিদসহ ত্রাণ সংগ্রহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X