কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক শেখ বাবলু

শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : সংগৃহীত
শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : সংগৃহীত

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক হয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনি আগামী তিন মাস এই দায়িত্ব পালন করবেন।

সোমবার (১ আগস্ট) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় সভাপতিত্ব করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জোটের নতুন সমন্বয়কের এই দায়িত্ব গ্রহণ করেন শেখ বাবলু। পুরানা পল্টনে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এই সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গত তিন মাস জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৮ আগস্ট সমাবেশ ও মিছিল এবং ৯ আগস্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা ড. ইউসুফ সেলিমের মুক্তির দাবিতে ৫ আগস্ট ঢাকায় বিক্ষোভ সমাবেশ হবে।

আরও পড়ুন : গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে ভাসানী অনুসারী পরিষদের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই কর্মসূচি গৃহীত হয়।

গত বছরের ৮ আগস্ট সাতটি দল নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। দলগুলো হলো-জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরবর্তীতে গণতন্ত্র মঞ্চ থেকে গণঅধিকার পরিষদ বেরিয়ে গেলে এটি ছয় দলীয় জোটে পরিণত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১০

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১১

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১২

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৩

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৪

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৫

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৭

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৮

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৯

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

২০
X