কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কুচক্রি মহল জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে : চুন্নু

জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা
জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকার পরেও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাপা চেয়ারম্যান ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি এ কর্মসূচির আয়োজন করে। রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে চুন্নু বলেন, দেশের ছাত্র জনতার অকুন্ঠ সমর্থন পেয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে বদনাম করার জন্যই একটি কুচক্রী মহল এই মিথ্যা ও বানোয়াট মামলাগুলো করছে। পুলিশ বা সরকার মামলা দেয়নি। ছাত্ররাও দেয়নি। তাহলে এই মামলাগুলো কি উদ্দেশ্যে কারা করছে তা আমরা জানি। কুচক্রী মহল আমাদের ভয় দেখাতে চায়। চুন্নু বলেন, এখন সবাই স্বাধীন, তাই আমরাও স্বাধীন। মামলা হামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবেনা। আমরা এমন কোনো কাজ করি নাই যে আমাদের ভয় পেতে হবে। আমরা জনগণের কাছে যাবো। জনগণ যে রায় দেবে তা মাথা পেতে নেবো।

অন্তর্বর্তী সরকারকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য যতটুকু যৌক্তিক সময় দেওয়া দরকার ততটুকু সময়ই আমরা দেব জানিয়ে তিনি বলেন, এই সরকার যখন দেশের দায়িত্ব নেয় তখনই আমরা সমর্থন জানাই এখনও সমর্থন অব্যাহত আছে। সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূইয়া, মো. আরিফুর রহমান খান, সৈয়দ মন্জুর হোসেন মন্জু, গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, আহাদ ইউ চৌধুরী শাহিন, মো. হেলাল উদ্দিন, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, এম এ সোবহান, হাজী মো. শাহজাহান, মাহবুবুর রহমান খসরু, জহিরুল ইসলাম, এম সাঈদ, মন্জুরুল ইসলাম, মো. সেলিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X