কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি নয়, বিবেকের চাপ অনুভব করছি : ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে কথা বলছে  দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে কথা বলছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করছেনে। বৈঠক শেষে কথা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ বিদেশিদের কোনো চাপ অনুভব করছি না, বিবেকের চাপ অনুভব করছি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

এর আগে বেলা সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ফ্রি, ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট। এখানে আমরা চাপ অনুভব করব কেন? যদি বলেন, চাপ, তাহলে বিবেকের চাপ।’

বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে কথা হয়েছে। নির্বাচন নিয়ে আমাদের যে বক্তব্য, সেটাই বলেছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সবার সঙ্গে বলছি। এটা আমাদের কমিটমেন্ট। দেশের জনগণের কাছে কমিটমেন্ট।’

দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্রকে রক্ষা করা এটা আমাদের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে স্বাধীন নির্বাচন কমিশন হয়েছে।’

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজ যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো অভিযোগ নিয়ে কথা হয়নি। সে তার কথা বলেছে। আমরা আমাদের কথা বলেছি। কেয়ারটেকার সরকার, পার্লামেন্ট বিলুপ্তি ও প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো কথা হয়নি। কথা হয়েছে ফ্রি, ফেয়ার ও পিসফুল নির্বাচন নিয়ে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X