সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভুয়া মেমো তৈরি করে সার সংকট, অতঃপর...

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

ভুয়া মেমো তৈরি করে সার সংকট সৃষ্টি করায় নাটোরের সিংড়ায় মিজানুর রহমান নামে এক সার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সিংড়া উপজেলার শেরকোল-রাণীনগর শাহি বাজারের মেসার্স শাফি এন্টারপ্রাইজে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ওই ব্যবসায়ীকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

জানা গেছে, ৩১ ডিসেম্বর বরাদ্দের ৪০০ বস্তা টিএসপি সার উত্তোলন করেন বিসিআইসি সার ডিলার মিজানুর রহমান।

পরে সার না পাওয়া কৃষকরা অভিযোগ দায়ের করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। পরে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ওই ডিলারের ঘরে গিয়ে দেখা যায়, সেখানে টিএসপি সার নেই। দোকানের মেমোতে দেখা যায়, একই ব্যক্তিকে একাধিকবার সার দেওয়া হয়েছে। বিষয়টি অস্বাভাবিক বলে সন্দেহ হয়।

ভুয়া মেমো করে রাতারাতি টিএসপি সার প্রকৃত কৃষকদের না দিয়ে বাইরে বিক্রয় করার প্রমাণ পেয়ে সার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণের পৃথক দুটি আইনে ব্যবসায়ী মিজানুর রহমানের ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত প্রকৃত মূল্যেই সার সরবরাহ নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত দামে সার বিক্রি বা কৃষকদের হয়রানি করার সুযোগ দেওয়া হবে না। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে বাজার মনিটরিং করছে এবং সার ডিলার ও বিক্রেতাদের ওপর কঠোর নজরদারি রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X