কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে এবি পার্টির শোক

সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী। ছবি : কালবেলা
সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী। ছবি : কালবেলা

সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) রুহুল আমিন গাজীকে দেখতে রাজধানীর বিআরবি হাসপাতালে যান এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসাইন।

তারা লাইফ সাপের্টে থাকা রুহুল আমিন গাজীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতারা বলেন, রুহুল আমিন গাজী ছিলেন সংবাদপত্র জগতের উজ্জ্বল নক্ষত্র। সারাজীবন তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। বিশেষ করে স্বৈরাচারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সব সময় সরব ছিলেন।

ফলে স্বৈরাচারের রোষানলে দীর্ঘদিন কারারুদ্ধ জীবনযাপন করেন। দীর্ঘ কারাবাসে তিনি অসুস্থ হয়েছিলেন। নেতারা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন গাজী মারা যান। একদিন আগে থেকে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X