কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ

বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে বিএনপি : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত।

বিএনপি বন্যাকবলিত এলাকায় পানিবন্দিদের উদ্ধার, শুকনো খাবার সরবরাহ এবং বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাহিদ হোসেন বলেন, গত ৭২ ঘণ্টার মধ্যে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় বন্যা হয়েছে। বগুড়া ও সিরাজগঞ্জকেও প্লাবিত করছে।

এ অবস্থায় বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই জরুরিভাবে মিলিত হই। কারণ, এই উত্তরাঞ্চলে ৫টি জেলায় বন্যা হয়েছে, আর বগুড়া ও সিরাজগঞ্জে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মানুষগুলোকে জরুরিভাবে কীভাবে ত্রাণ সহায়তা দেওয়া যায়, এজন্য সিদ্ধান্ত হয়েছে- কেন্দ্রীয়ভাবে বন্যা চলাকালে উদ্ধার, শুকনো খাবার সরবরাহ এবং বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠন ও ত্রাণ পুনর্বাসন কমিটির নেতৃত্বে ত্রাণসামগ্রী বন্যার্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে ত্রাণ পুনর্বাসন কমিটি করা হয়েছে। আর বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম দক্ষিণাঞ্চলে চলছে।

ডা. জাহিদ বলেন, সোমবার রাতের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রত্যেক কমিটির কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে সকালেই বন্যার্ত মানুষদের পাশে তারা দাঁড়াতে পারে এবং শুকনো খাবার সরবরাহের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X