কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৯:৩০ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

একদফার আন্দোলন জোরদার করবে গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের সভার পুরোনো ছবি।
গণতন্ত্র মঞ্চের সভার পুরোনো ছবি।

দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারের সম্পূর্ণ হস্তক্ষেপ মুক্ত করাসহ ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে চলমান একদফার আন্দোলন আরও জোরদার করবে গণতন্ত্র মঞ্চ।

শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে ভাসানী অনুসারী পরিষদের দলীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জেএসডির কেন্দ্রীয় নেতা কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

আরও পড়ুন : এবার গণঅধিকার পরিষদের ২ কর্মসূচি

সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ করেছে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায় দেওয়া হয়েছে। মাত্র সাড়ে তিন মাসে ১৬ কার্যদিবসে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করে অতি দ্রুত এই রায় দেওয়া হয়েছে। সরকারের ইশারাতেই এ রায় হয়েছে বলে দাবি মঞ্চের নেতাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X