কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:০৫ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

ঢাকা-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা
ঢাকা-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা

ইসলামী মূল্যবোধকে ভিত্তি করেই বিএনপি রাজনীতি করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানী গেন্ডারিয়া থানার পাশে মিল ব্যারাকে আল ইশতেহার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি একই আদর্শে রাজনীতি করে যাচ্ছে।

শরিফ ওসমান বিন হাদির কথা স্মরণ ও গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শরিফ ওসমান বিন হাদি ছিলেন একজন সাহসী ও আদর্শবান দেশপ্রেমিক। তার আত্মত্যাগ আমাদের রাজনীতিতে যুগের পর যুগ অনুপ্রেরণা হয়ে থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তার দেশপ্রেম ও আত্মত্যাগ স্মরণ করা হবে।

ইশরাক অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশ শাসন করেছে, যারা বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছে। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই শক্তির পতন ঘটিয়ে জনগণ একটি নতুন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে বুকে ধারণ করেই বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার রাজনীতি করবে।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে ইশরাক বলেন, স্থানীয় সমস্যাগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে এবং জনগণের অংশগ্রহণে সেগুলোর সমাধানে কাজ করা হবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X