চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপির বৈঠক। ছবি : কালবেলা
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপির বৈঠক। ছবি : কালবেলা

চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে চীনা দূতাবাসের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে ঘণ্টাব্যাপী আলোচনা হয়।

এ ছাড়া বৈঠকে কমিনিস্ট পার্টি অফ চায়না ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এ সময় চীন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করা হয়।

চীনা প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীন সরকারের রাষ্ট্রদূত, এক্সট্রা অর্ডিনারি এন্ড প্লেনিপোটেনশিয়ারি ইয়াও ওয়েন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু বিএনপি চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ হালিম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১০

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১১

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১২

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৩

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১৪

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৬

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৭

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৮

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৯

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

২০
X