কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে চট্টগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

মি. ইয়াও ওয়েনের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের মতবিনিময়। ছবি : কালবেলা
মি. ইয়াও ওয়েনের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের মতবিনিময়। ছবি : কালবেলা

বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের অ্যাম্বাসেডর মি. ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দল।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

চীনের অ্যাম্বাসেডর মি. ইয়াও ওয়েন শুরুতেই জামায়াত প্রতিনিধি দলকে স্বাগত জানান। মতবিনিময় কালে তিনি বাংলাদেশের সঙ্গে সুদীর্ঘ সম্পর্ক জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। চীনা দূত আর্থসামাজিক উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালীকরণসহ সামগ্রিক বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

চায়না একটি বৃহৎ জাতি হিসেবে বিশ্ব শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, রাজনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা প্রত্যাশা করা হয়। তিনিও তার সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করা এবং সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা আরও গভীর করা, যাতে দুই দেশের উন্নয়ন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়নশীল দেশগুলোর সাধারণ স্বার্থ রক্ষা করা যায়। জামায়াত নেতারা দুই দেশের জনগণের মধ্যে নিবিড় এবং বিস্তৃত আলাপ-আলোচনা আদান-প্রদানের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করেন।

এই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য নগর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X