কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৮:৫০ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

রাতে ভারত যাচ্ছেন আওয়ামী লীগের পাঁচ নেতা

রাতে ভারত যাচ্ছেন আওয়ামী লীগের পাঁচ নেতা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাকের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি আজ রাতে ভারত সফরে যাচ্ছে। ভারতীয় জনতা পাটির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধিদলটি আজ রোববার (৬ আগস্ট) ভারত সফরে যাচ্ছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া কালবেলাকে বলেন, পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি ভারতে যাচ্ছে। সফর শেষে ৯ আগস্ট দেশে ফিরবে।

জানা গেছে, আওয়ামী লীগের এ প্রতিনিধিদলে আরও থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত। সফরে প্রতিনিধিদলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদকসহ আরও অনেকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আরও পড়ুন : জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চায় সমমনা জোট

আগামী মাসে ভারতের দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সফরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে প্রতিনিধিদলের সঙ্গে। তাই আওয়ামী লীগ প্রতিনিধিদলের সফরটি বিশেষ গুরুত্ব বহন করে।

এর আগে, গত ২১ মে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধিদল চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১০

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১১

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১২

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৩

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৪

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৫

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৬

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৭

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৮

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৯

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

২০
X